ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৩:৩২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৩:৩২:৩৮ অপরাহ্ন
গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা
গাজা অঞ্চলে যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে, এবং ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে বলে জানায় সংবাদ সংস্থা এপি।

এমতাবস্থায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার ৬টা পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দক্ষিণ কমান্ডের পরিস্থিতি মূল্যায়নের পর গাজা থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে।

এদিকে, লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন জানায় যে, কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা শীঘ্রই চূড়ান্ত হতে পারে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, হামাস ও ইসরায়েল ১৩ জানুয়ারি থেকে আলোচনা করছে এবং শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হওয়ার আশা রয়েছে।

চুক্তির কিছু সম্ভাব্য বিবরণে বলা হয়, যুদ্ধবিরতির প্রথম দিনেই হামাস তিনজন জিম্মিকে মুক্তি দেবে, এরপর ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে। সাত দিন পর, হামাস আরও চারজন জিম্মি মুক্তি দেয়ার কথা বলেছে এবং ইসরায়েল গাজার দক্ষিণের বাস্তুচ্যুত মানুষদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে। তবে তারা কেবল উপকূলীয় সড়ক দিয়ে পায়ে হেঁটে যেতে পারবে, কোন ধরনের যানবাহন ব্যবহার করতে পারবে না।

এছাড়া, গৃহহীন মানুষের জন্য ইসরায়েল সালাহ আল-দিন রোড দিয়ে পশু-টানা গাড়ি ও ট্রাক চলাচলের অনুমতি দিতে পারে, তবে এটি কাতার ও মিশরের নিরাপত্তা দলের পর্যবেক্ষণে থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা