ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

চলে গেলেন সাবেক আইজিপি আজিজুল হক

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৪:০২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৪:০২:৫৭ অপরাহ্ন
চলে গেলেন সাবেক আইজিপি আজিজুল হক
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।১৫ জানুয়ারি ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক এই আইজিপির বয়স হয়েছিল ৮৫ বছর। তি‌নি স্ত্রী, তিন ছেলে, না‌তি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।এম আজিজুল হকের এক ছেলে হা‌সিব আজিজ চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (সিএম‌পি) বর্তমান ক‌মিশনার হিসেবে দায়িত্বরত রয়েছেন।তার নামাজের জানাজা আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহণ করেন এম. আজিজুল হক। তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ সালের নভেম্বর মাস পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার, নৌপরিবহন ও বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের