ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের সাবেক নেতার বাবা নিহত

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন
রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের সাবেক নেতার বাবা নিহত
রাজশাহীর পবা উপজেলায় যুবদলের সাবেক এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই নেতার বাবা গুলিবিদ্ধ হন। আজ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।নিহত মো. আলাউদ্দিনের (৬০) বাড়ি পবা উপজেলার ভুগরইল গ্রামে। তাঁর ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। তাঁদের বাড়ি নগরের শাহ মখদুম থানা এলাকার অধীন।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সালাহউদ্দিনের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন সালাহউদ্দিনের বাবা আলাউদ্দিন। গুলিটি তাঁর কোমরে লেগেছিল। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

সালাহউদ্দিন বলেন, তাঁদের এলাকায় দুই পক্ষের টাকাপয়সা নিয়ে বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য গতকাল রাতে দুই পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। এক পক্ষের একটি ছেলে তাঁর ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় বিষয়টি মীমাংসা হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

এ ঘটনায় জড়িত হিসেবে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের নাম জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘তারা টোকাই, মাদকাসক্ত। তারা গুলিবর্ষণ করেছে।’ সালাউদ্দিন যখন কথা বলছিলেন, তখন তাঁর বাবার অস্ত্রোপচার চলছিল। এ ঘটনায় সালাউদ্দিন মামলা করবেন জানিয়েছিলেন। কিছুক্ষণ পর তাঁর চাচাতো ভাই মো. রনি জানান, তাঁরা চাচা (আলাউদ্দিন) মারা গেছেন।

ঘটনাস্থল নগরের শাহ মখদুম থানা এলাকায়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, হাসপাতালে অস্ত্রোপচার চলাকালে আলাউদ্দিন মারা গেছেন বলে তিনি শুনেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এ পর্যন্ত কেউ আটক হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা