ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার
যুক্তরাষ্ট্রে নির্বাচন

ট্রাম্পের দলের নেতার বিরুদ্ধে ব্যালট চুরির অভিযোগ!

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৩:৪৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৩:৪৯:০৫ অপরাহ্ন
ট্রাম্পের দলের নেতার বিরুদ্ধে ব্যালট চুরির অভিযোগ! রিপাবলিকান পার্টির নেতা ল্যারি স্যাভেজ | ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যাডিসনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দলের এক নেতার বিরুদ্ধে ব্যালট চুরির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ওই নেতা ল্যারি স্যাভেজ, যিনি একসময় রিপাবলিকান পার্টির হয়ে মার্কিন কংগ্রেস নির্বাচনে লড়ার প্রস্তুতিও নিয়েছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ইন্ডিয়ানা পুলিশ জানায়, একটি পরীক্ষামূলক ভোটিং বুথে সিস্টেমের পরীক্ষার সময় ব্যালট চুরির অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৩ অক্টোবরের ওই পরীক্ষায় চারটি ভোটিং মেশিন এবং ১৩৬টি পরীক্ষামূলক ভোটের ব্যালট ব্যবহার করা হয়। কর্মকর্তাদের মতে, পরীক্ষার সময় দুটি ব্যালট কম পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতি একটি অত্যন্ত দুর্লভ ঘটনা। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন, কিন্তু এসব মামলার বেশিরভাগই আদালতে বাতিল হয়েছে।

ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ৫১ বছর বয়সী ল্যারি স্যাভেজ পরীক্ষামূলক ব্যালট সম্পর্কে নির্দেশনার পর দুটি ব্যালট ভাঁজ করে তার পকেটে রেখেছেন। পরে তার বিরুদ্ধে একটি তল্লাশি পরোয়ানা জারি করা হয় এবং পুলিশ তার বাসভবনে অভিযান চালিয়ে তার গাড়িতে সেই ব্যালটগুলো খুঁজে পায়।

ইন্ডিয়ানার রিপাবলিকান পার্টির যোগাযোগ শাখার পরিচালক গ্রিফিন রিড এক বিবৃতিতে জানান, তারা নির্বাচনে কোনো ধরনের অপরাধমূলক হস্তক্ষেপের নিন্দা করেন এবং আইন প্রয়োগকারী সংস্থার এই প্রচেষ্টায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ল্যারি স্যাভেজের বিরুদ্ধে ভোটের ব্যালট নষ্ট বা হারানোর এবং চুরির অভিযোগ আনা হয়েছে, বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। স্যাভেজ ইন্ডিয়ানার পঞ্চম কংগ্রেসনাল জেলার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহের চেষ্টা করছিলেন, তবে প্রাথমিক নির্বাচনে তিনি ২ শতাংশেরও কম ভোট পেয়েছেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম