ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১ মাসের মধ্যে জুলাই-আগস্ট নিয়ে করা তদন্তের প্রতিবেদন দেবে জাতিসংঘ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৩:৫৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৩:৫৮:৪৬ অপরাহ্ন
১ মাসের মধ্যে জুলাই-আগস্ট নিয়ে করা তদন্তের প্রতিবেদন দেবে জাতিসংঘ
বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের করা তদন্তের প্রতিবেদন আগামী একমাসের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

গত আন্দোলনের সময় সহস্রাধিক ব্যক্তি নিহত এবং ৩০ হাজারেরও বেশি আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন সাধারণ মানুষ, এমনকি ঘরে থাকা শিশুরাও গুলিতে নিহত হয়েছেন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন। সরকারি প্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। 

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল ১৪ সেপ্টেম্বর থেকে এসব ঘটনার তদন্ত শুরু করে। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গত ২৮ অক্টোবর রাতে ঢাকায় দুই দিনের সফরে আসেন। তিনি ইতিমধ্যে সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দফতর খোলার বিষয়ে আলোচনা করেছেন। 

আজ সকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন, যেখানে বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে তিনি সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা