ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মার্ক জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত ভুল’, ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৬:৫৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৬:৫৩:৩২ অপরাহ্ন
মার্ক জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত ভুল’, ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া
ভারতে নির্বাচন নিয়ে মার্ক জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া। অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলেও জানিয়েছে তারা।জাকারবার্গ সম্প্রতি জো রোগানের পডকাস্টে মন্তব্য করেছিলেন, করোনার পর শাসকদের হার শুধু যুক্তরাষ্ট্রের প্রবণতা নয়, ভারতসহ বেশির ভাগ গণতান্ত্রিক দেশেই করোনা-পরবর্তী ভোটে ক্ষমতাসীনরা হেরেছে।তার এই মন্তব্য নিয়ে ভারতে প্রবল বিতর্ক হয়।কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘জাকারবার্গ ভারত নিয়ে যে দাবি করেছেন, তা তথ্যগতভাবে ঠিক নয়। সুশাসন ও মানুষের আস্থা থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। এটা খুবই দুঃখজনক যে জাকারবার্গ ভুল তথ্য দিচ্ছেন।’অশ্বিনী জানিয়েছেন, ‘করোনার সময়ে মোদি ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিয়েছেন, ২২০ কোটি ফ্রি কভিড ভ্যাকসিন দিয়েছেন, তিনি বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

এরপর তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে জানান, তারা মেটা ইন্ডিয়ার কর্মকর্তাদের কমিটির বৈঠকে ডাকবেন ও জেরা করবেন।মেটা ক্ষমা চাওয়ার পর নিশিকান্ত বলেছেন, ‘ভারতের ১৪০ কোটি মানুষের জয় হলো।’কী বলেছিলেন জাকারবার্গ?জাকারবার্গ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রচুর মানুষ মনে করে, এটা যুক্তরাষ্ট্রের ঘটনা। কিন্তু আমি মনে করি, কভিডের প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে অনেক সরকারের ওপর থেকে মানুষের আস্থা কমে গিয়েছিল।২০২৪ সালে অনেকগুলো দেশে নির্বাচন হয়েছে। আপনারা জানেন সেখানে কী হয়েছে। অনেক দেশের মতো ভারতেও ভোট হয়েছে। প্রতিটিতেই ক্ষমতাসীনরা হেরে গেছেন।’জাকারবার্গ বলেছেন, কভিডের সময় জিনিসের দাম বাড়ার জন্য, আর্থিক নীতির জন্য, কভিড নিয়ন্ত্রণে সরকারি নীতির কারণে মনে হয় বিশ্বজুড়ে এই প্রবণতা দেখা গিয়েছে।

মেটা ইন্ডিয়ার বক্তব্য মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ টুকরাল বলেছেন, ‘আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। মেটার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।’তিনি আরো বলেছেন, ‘মার্কের পর্যবেক্ষণ অন্য অনেক দেশের ক্ষেত্রে সত্যি। কিন্তু ভারতের ক্ষেত্রে নয়।’

‘এনডিএ জিতেছে’এদিকে প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা বলেছেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ জিতেছে। বিজেপির আসন কমে গেছে। বিজেপি একার ক্ষমতায় সরকার গঠনের মতো অবস্থায় আর নেই। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জিতে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে।’তিনি আরো বলেন, ‘এর আগের দুইবার বিজেপি একার ক্ষমতায় সরকার গঠনের অবস্থায় থাকলেও এনডিএর শরিক দলগুলোকে নিয়েই চলেছিল। তারাও সরকারে ছিল। ফলে প্রথম দুইবারও মোদির নেতৃত্বে এনডিএ সরকার ছিল। এবারও তা-ই হয়েছে। মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে মোদি হেরে গেছেন, এটা কোনোভাবেই বলা যাবে না।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা