ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

অবশেষে গাজায় যুদ্ধবিরতি, রোববার থেকে কার্যকর জানালেন কাতারের প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৯:৪১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৯:৪১:২০ পূর্বাহ্ন
অবশেষে গাজায় যুদ্ধবিরতি, রোববার থেকে কার্যকর জানালেন কাতারের প্রধানমন্ত্রী
গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে হামাস ও ইসরায়েল চুক্তি করেছে। বুধবার (১৫ জানুয়ারি) কাতারের রাজধানী দোহায় চুক্তিতে সই করেন দু’পক্ষের প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী কাতার ও যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি জানিয়েছেন, চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং রোববার থেকে কার্যকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা বৃদ্ধি করবে। পাশাপাশি জিম্মিদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ সৃষ্টি করবে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো এখনও প্রক্রিয়াধীন। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে, হামাস নেতা খলিল আল-হাইয়া একে ফিলিস্তিনিদের স্থিতিস্থাপকতার ফল হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, চুক্তি স্বাক্ষরের খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনি এবং ইসরায়েলি জিম্মিদের পরিবারে স্বস্তি দেখা গেছে। তবে এর মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, কাতারের ঘোষণার পর ইসরায়েলি বিমান হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জন ছিলেন গাজার শেখ রাদওয়ান এলাকার একটি আবাসিক ব্লকের বাসিন্দা। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৬ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখের বেশি। অন্যদিকে, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী