ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে সরকারকে ইসির প্রস্তাব

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১০:৩৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১০:৩৬:২৮ পূর্বাহ্ন
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে সরকারকে ইসির প্রস্তাব
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিলের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো এক চিঠিতে এনআইডি কার্যক্রম পুনরায় ইসির অধীনে রাখার দাবি জানিয়েছে কমিশন।

ইসি বলেছে, ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন পুনর্বহাল করে এনআইডি কার্যক্রম তাদের অধীনেই রাখার প্রয়োজন। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটার তালিকা প্রস্তুত, হালনাগাদ এবং তা ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের। জাতীয় পরিচয়পত্রও এই তালিকার বাইপ্রোডাক্ট। ফলে এটি অন্য মন্ত্রণালয়ের অধীনে নেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে।

২০২১ সালে প্রথমবার এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কিন্তু ২০১০ সালের আইনটি বাধা হয়ে দাঁড়ায়। ২০২৩ সালে নতুন আইন প্রণয়ন করা হলেও, এটি কার্যকর করার মতো লোকবল বা অবকাঠামো তৈরি হয়নি। ফলে কার্যক্রম এখনও নির্বাচন কমিশনের অধীনেই পরিচালিত হচ্ছে।

২০২৩ সালের ২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেয়। পরে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল এবং ২০১০ সালের আইন পুনর্বহালের প্রস্তাব জানানো হয়।

২০০৮ সালে ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবার ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে। এরপর জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়। পরবর্তীতে স্মার্টকার্ড চালু করে সেটিকে আধুনিকায়ন করা হয়। ইসি বলছে, এনআইডি কার্যক্রম অন্য মন্ত্রণালয়ের অধীনে গেলে নির্বাচন ব্যবস্থাপনা ও ভোটার তালিকার স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন