ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

বাংলাদেশে এইচএমপিভিতে প্রথম আক্রান্ত নারীর মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১২:০৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১২:০৮:০৪ অপরাহ্ন
বাংলাদেশে এইচএমপিভিতে প্রথম আক্রান্ত নারীর মৃত্যু
দেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা আক্তার (৩০) নামের এক নারী মারা যান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

তিনি জানান, সানজিদা আক্তারের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস পাওয়া যায়নি। গত ১২ জানুয়ারি পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত।

দেশে এইচএমপিভি শনাক্ত হওয়ার পর এ ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিউম্যান মেটানিউমোভাইরাস একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা সাধারণত শিশু, বৃদ্ধ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বেশি আক্রমণ করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাইরাসটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ