ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

১৭ বছর পর বাবরের কারামুক্তি, কারাগারের সামনে অপেক্ষায় হাজারও জনতা

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১২:৩১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১২:৩১:৪২ অপরাহ্ন
১৭ বছর পর বাবরের কারামুক্তি, কারাগারের সামনে অপেক্ষায় হাজারও জনতা
দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ (১৬ জানুয়ারি) কারামুক্ত হচ্ছেন। সব মামলায় খালাস পাওয়ায় দুপুর ২টার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় হাইকোর্ট তাকে যাবজ্জীবন দণ্ড থেকে খালাস দেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বাবরের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার মধ্যেও সব কটিতে তিনি ধীরে ধীরে খালাস পান। গত বছরের ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড থেকে তিনি মুক্ত হন।

২০০৭ সালের ২৮ মে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বাবরের মুক্তির খবরে তার গ্রামের বাড়ি ও সংশ্লিষ্ট এলাকায় উচ্ছ্বাস দেখা গেছে। কেরানীগঞ্জ কারাগারের সামনে বাবরের স্বজন, সমর্থক ও নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করেছে।

বাবরের মুক্তি প্রসঙ্গে তার আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছরের কারাভোগ শেষে তিনি আইনি প্রক্রিয়ায় সঠিক বিচার পেয়েছেন। তবে এ নিয়ে নানা বিতর্কও দেখা দিয়েছে বিভিন্ন মহলে।

লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম