ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভারত শেখ হাসিনার পতন মানতে পারছে না, ষড়যন্ত্র করছে: রিজভী

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০১:১৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০১:১৪:১৯ অপরাহ্ন
ভারত শেখ হাসিনার পতন মানতে পারছে না, ষড়যন্ত্র করছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে, কিন্তু ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডায় জুলাই-অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, "হাসিনা নাকি বিক্রি হয় না, অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন।" তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দুর্নীতি ও লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন এবং বিনাভোটে ক্ষমতায় বসে দেশের জনগণের ওপর নানা অত্যাচার চালিয়েছেন।

তিনি আরও বলেন, "একটি দেশকে লুটপাট করে, হত্যা-গুম করে ক্ষমতায় বসে থাকা হাসিনা সমস্ত আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভ ধ্বংস করেছেন।"

রিজভী আহমেদ বলেন, "এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলো পুনর্গঠন করতে হবে।"

এছাড়া, তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা