ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ভাঙনের শঙ্কায় নেতানিয়াহুর সরকার

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৪:১০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৪:১০:১২ অপরাহ্ন
যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ভাঙনের শঙ্কায় নেতানিয়াহুর সরকার
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতারের আমির এ চুক্তির বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন এবং জানান, আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

তবে আজ (১৬ জানুয়ারি) ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদনের জন্য বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, হামাস চুক্তির কিছু ধারা থেকে সরে গেছে, যা মন্ত্রিসভায় আলোচনা স্থগিত করতে বাধ্য করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম "টাইমস অব ইসরায়েল" জানিয়েছে, বৈঠক অন্তত সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়েছে। একদিকে, "কান নিউজ" জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর জোট সরকারের অন্যতম প্রধান জোট রিলিজিয়াস জায়নিজম পার্টি চুক্তি হলে সরকারের পদত্যাগের হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন।

রিলিজিয়াস জায়নিজম পার্টির সংসদ সদস্য জভি সুক্কোত জানিয়েছেন, চুক্তি হলে তারা সরকারের অংশ থেকে বেরিয়ে যাবেন, কারণ তাদের মতে, যুদ্ধবিরতি মানে পিছু হটা। এদিকে, পার্টির নেতা এবং অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও শঙ্কা প্রকাশ করেছেন যে, এই চুক্তির ফলে তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ তিনি চুক্তির বিরোধিতা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হামাসের বিরুদ্ধে চুক্তির কিছু ধারা থেকে সরে যাওয়ার অভিযোগ তোলার পর হামাস জানিয়েছে, তারা কোনো ধারা থেকে সরে যায়নি এবং গতকালই নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু