ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শিশুর মৃত্যু, পুড়লো শতাধিক বাড়ি

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৯:৫৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৯:৫৫:২৭ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শিশুর মৃত্যু, পুড়লো শতাধিক বাড়ি
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলার মৌচনী ২৬ নং ক্যাম্পের জি-২ ব্লকে এই ঘটনা ঘটে।ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন, রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলার মৌচনী ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহুর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এসময় আগুনে পুড়ে মারা যায় ৬ বছর বয়সী এক শিশু।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ অন্যান্য সংস্থার লোকজন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা