ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

সুষ্ঠু নির্বাচনের জন্য সামনে আরও লড়াই আছে: জামায়াত আমির

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৩:৫১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৩:৫১:১১ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচনের জন্য সামনে আরও লড়াই আছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। যেখানে কালো টাকা ও পেশিশক্তি যেন আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি। মাগুরা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার সময় পথসভায় অংশ নেন।জামায়াতের আমির বলেন, নিরপেক্ষ মানুষকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। জনগণের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় দেশ পরিচালনার অধিকার জামায়াতের হাতে এলে আমরা দেশের মালিক হবো না, হবো দেশের সেবক।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশবাসীর ঋণ পরিশোধ করতে হবে এমন নৈতিক বোধসম্পন্ন জাতি গড়ে তুলতে চাই। পাশাপাশি এমন একটা শিক্ষা চাই, যে শিক্ষার পাট চোকানোর পরই সার্টিফিকেট হাতে নিয়ে অফিসে অফিসে, মামু-খালুর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। শিক্ষা শেষ করার পর একহাতে থাকবে সার্টিফিকেট অপর হাতে উঠে আসবে কাজ।পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী