ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পদত্যাগ করেও স্বস্তিতে নেই টিউলিপ

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন
পদত্যাগ করেও স্বস্তিতে নেই টিউলিপ
ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেও সমালোচনার ঝড় থেকে মুক্তি পাননি। দুর্নীতির একাধিক অভিযোগের মুখে গত মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর খালা এবং মা শেখ রেহানা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে টিউলিপকে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক নিবন্ধে উল্লেখ করে, টিউলিপ সিদ্দিক রাজনীতির খেলায় দুই দেশেই বিতর্কিত হয়ে উঠেছেন এবং পরিস্থিতি তাঁর জন্য ক্রমেই জটিল হয়ে উঠছে।

নিবন্ধে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি এ অভিযোগকে ‘ডাকাতি’ আখ্যা দিয়ে টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

টিউলিপের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগের পর থেকে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। জানা যায়, লন্ডনের একটি দুই-বেডরুমের ফ্ল্যাট তাঁর খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ডেভেলপার উপহার দিয়েছেন। যদিও টিউলিপ দাবি করেন, ফ্ল্যাটটি তাঁর মা-বাবার কাছ থেকে পাওয়া।

গার্ডিয়ানের নিবন্ধে আরও বলা হয়, ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প চুক্তির অনুষ্ঠানে টিউলিপের উপস্থিতি নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি দাবি করেন, এটি স্রেফ একটি পারিবারিক সফর ছিল।

টিউলিপের বাড়িগুলোর বিষয়ে কোনো নিয়ম ভঙের প্রমাণ না পেলেও, ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস মন্তব্য করেন, টিউলিপের পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট ভাবমূর্তির ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল।

টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ দাবি করলেও, ক্রমবর্ধমান চাপের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন। তবে বিতর্ক এখনও থামেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিস্থিতি তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা