ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

ব্লিঙ্কেনের বিদায়ী সংবাদ সম্মেলনে ইসরায়েলের সমর্থন করায় হট্টগোল

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৮:৪৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৮:৪৮:২৬ পূর্বাহ্ন
ব্লিঙ্কেনের বিদায়ী সংবাদ সম্মেলনে ইসরায়েলের সমর্থন করায় হট্টগোল
ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে মানুষ হত্যার জন্য ইসরায়েলকে সমর্থনের কারণে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এতে দেখা যায়, সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থামিয়ে একের পর এক আক্রমণাত্মক প্রশ্ন করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীরা দুই সাংবাদিককে জোর করে কক্ষের বাইরে নিয়ে যান।

ব্রিফিংকালে স্বাধীন সাংবাদিক স্যাম হুসেইনি চিৎকার করে বলেন, “অপরাধী! আপনি কেন হেগে নেই?”—যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইঙ্গিত করে। এ সময় অন্য সাংবাদিক ম্যাক্স ব্লুমেনথাল প্রশ্ন তোলেন, “মে মাসে যখন একটি চুক্তি হয়েছিল, তখন কেন আপনি বোমা পাঠালেন?”

সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন তার বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন করার আহ্বান জানান। কিন্তু সাংবাদিকদের আক্রমণাত্মক প্রশ্নে সম্মেলন উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তাকর্মীরা স্যাম হুসেইনি ও ম্যাক্স ব্লুমেনথালকে জোর করে কক্ষের বাইরে নিয়ে যান।

উল্লেখ্য, অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সোমবার (২২ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। তবে গাজায় হামলায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও তাঁর ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি ও রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট