ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের- সংসদে স্বাস্থ্যমন্ত্রী দড়ি বেয়ে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া আল্লাহর কাছে দোয়া করো’ লিখে ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের সহায়তায় ট্রাম্প ইরানে নিজেদের পাইলট উদ্ধার করেছেন: নেতানিয়াহু হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু পাইলট উদ্ধারে ইরানি ফাঁদে পড়ার আশঙ্কা করেছিল মার্কিন বাহিনী: ট্রাম্প নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর দেশে পৌঁছেছে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড

সেরে উঠছেন সাইফ আলী

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন
সেরে উঠছেন সাইফ আলী
বলিউড তারকা সাইফ আলী খানের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। হাসপাতালের আইসিইউ থেকে তাঁকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন বেশ ভালো।

গত বুধবার রাতে বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সাইফের শরীরে ছয়বার ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক নিতিন নারায়ণ ডাঙ্গে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, সাইফ আলী খান এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। তিনি বলেন, ‘সাইফের শরীরে গুরুতর কোনো জটিলতা নেই। তাঁর অবস্থা আগের তুলনায় অনেক ভালো। অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন তিনি।’

হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা নিরাজ উত্তমনির বলেন, ‘সাইফের ওপর আক্রমণের সময় ছুরিটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র দুই মিলিমিটার দূরে ছিল। এতটা কাছে থাকা সত্ত্বেও গুরুতর ক্ষতি এড়ানো গেছে। এখন তিনি স্ট্রেচার ছাড়াই হাঁটাচলা করতে পারছেন। তিনি সত্যিকারের নায়ক।’

চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফকে আরও এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত দর্শনার্থীদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। গতকাল শুক্রবার সকালে ভাসাই ভিরার এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, সাইফের পিঠ থেকে উদ্ধার হওয়া ছুরির একটি অংশ পাওয়া গেছে। বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

অন্যদিকে, সাইফের স্ত্রী কারিনা কাপুর খান একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘পরিবারের জন্য এটি ছিল অত্যন্ত কঠিন একটি দিন। কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা এখনও বুঝে উঠতে পারছি না। আমরা ধীরে ধীরে পরিস্থিতি সামলে ওঠার চেষ্টা করছি। মিডিয়া ও পাপারাজ্জিদের কাছে অনুরোধ করছি, কোনো গুজব ছড়াবেন না এবং আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।’

সূত্র: হিন্দুস্তান টাইমস, এএনআই

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার

বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার