ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এবার নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১০:২০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১০:২০:২৬ পূর্বাহ্ন
এবার নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদিত হয়েছে। এর ফলে গাজায় ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটার আশা করা হচ্ছে। আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

গাজায় ইসরায়েলের লাগাতার হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৭৮৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ।

আজ শনিবার ভোরে ছয় ঘণ্টার টানা বৈঠক শেষে নেতানিয়াহুর মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করে। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তি (ফ্রেমওয়ার্ক) অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। এটি রোববার থেকে কার্যকর হবে।”

এর আগে গতকাল শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয়।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর মন্ত্রিসভার ২৪ সদস্য চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন।

যুদ্ধবিরতির বিপক্ষে থাকা আট মন্ত্রীর মধ্যে দুজন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। এ ছাড়া উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের নেতারা এবং তাদের কয়েকজন মন্ত্রীও এর বিরোধিতা করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১,২০০ জনের বেশি নিহত হন এবং ২৫০ জনের বেশি জিম্মি হন। ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় ব্যাপক প্রাণহানি ঘটে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায়, এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, যার বিনিময়ে ইসরায়েল কারাগারে বন্দী ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেবে। দ্বিতীয় ধাপে, বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। তৃতীয় ধাপে, ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজার পুনর্গঠন শুরু হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা