ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার হাইওয়ের পাশে টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী ১১ জেলায় নতুন ডিসি লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ৮ বছর বন্ধ ছিল হামের টিকা, নতুন করে কিনতে ব্যয় হচ্ছে ৬০৪ কোটি- স্বাস্থ্যমন্ত্রী সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে দরকষাকষিতে মেলেনি অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যু যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম- স্বরাষ্ট্রমন্ত্রী

বাস চাপায় ববি ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ-বাসে আগুন 

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৯:৫২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৯:৫৭:২১ পূর্বাহ্ন
বাস চাপায় ববি ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ-বাসে আগুন 
বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (৩০ অক্টোবর) রাত ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়। রাত সাড়ে দশটায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। শিক্ষকদের একটি প্রতিনিধি দল এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করেন। 

জানা গেছে , নারায়নগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী ওই বাসটি শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আইনের আওতায় এনে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনার স্থায়ী সমাধান দিতে হবে। সড়কের দুইপাশে ফুটপাতের ব্যবস্থা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল ঘটনা স্থলে উপস্থিত রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসপাতালে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী