ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১২:৩৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১২:৩৫:৪৩ অপরাহ্ন
কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবাইরুল আলম মানিক। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক নিয়োগ পেয়েছেন মানিক।একই অফিস আদেশে মানিক ছাড়াও ১০ জন পুরুষ ও ২ জন নারী কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শকের ১২টি পদ রয়েছে। ‘অলাভজনক’ এবং ‘অবৈতনিক’ এই পদের ব্যক্তিরা কারাগারের ভেতর বন্দী কিংবা হাজতিদের জন্য ভালো পরিবেশ, মানসম্মত খাবার, মাদক সমস্যার সমাধান, অসুস্থ বন্দীদের ভালো চিকিৎসা এবং শাস্তির অপপ্রয়োগ কিংবা মানবাধিকারসহ বিভিন্ন বিষয় দেখভাল করেন।

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আগের পরিদর্শকেরা গা–ঢাকা দেওয়ায় শূন্যপদে নতুন নিয়োগের তোড়জোড় শুরু হয়। কয়েকশ আবেদন জমা পড়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।
অবশেষে গতকাল সরকারি বিধি অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবাইরুল আলম মানিক বলেন, ‘কারাগারে অনেকগুলো সংস্কারের বিষয় রয়েছে। এখানে অনেক অভিযোগও রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে নিষ্ঠার সঙ্গে পবিত্র দায়িত্বটি পালন করব। এ ছাড়া কারাভোগকারী অপরাধীরা কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেসব বিষয় নিয়ে কাজ করব। কারাগারে হয়রানি বন্ধসহ কারা অভ্যন্তরের সুন্দর পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাব।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা