ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

২০ বছরের চুক্তির মাধ্যমে সামরিক নিরাপত্তা আরও জোরদার করছে ইরান ও রাশিয়া

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:২৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:২৬:৪৪ অপরাহ্ন
২০ বছরের চুক্তির মাধ্যমে সামরিক নিরাপত্তা আরও জোরদার করছে ইরান ও রাশিয়া
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য মস্কো সফরে গেছেন। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে একটি ২০ বছরের চুক্তি স্বাক্ষর করবেন তিনি। শুক্রবার (১৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে স্বাক্ষরের আগে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন দুই নেতা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেন, “ইরান রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার।”

এ চুক্তির ফলে প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। তবে এটি পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। ক্রেমলিন জানিয়েছে, ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়।

মার্কিন নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া তাদের কৌশলগত অংশীদার হিসেবে ইরান, উত্তর কোরিয়া, এবং বেলারুশের সঙ্গে সম্পর্ক গভীর করেছে। পিয়ংইয়ং এবং বেইজিংয়ের সঙ্গেও মস্কো কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইরান ইতোমধ্যে রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেনে হামলায় ব্যবহার করা হয়েছে।

ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। তেহরান এবং মস্কো জানিয়েছে, তাদের ক্রমবর্ধমান সহযোগিতা মূলত অর্থনৈতিক কার্যক্রম বাড়ানো এবং প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ২০২৩ সালের জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম মস্কো সফর করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে