ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় ফুটবল সংস্থার প্রধান বরখাস্ত

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৪:৪৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৪:৪৭:২০ অপরাহ্ন
নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় ফুটবল সংস্থার প্রধান বরখাস্ত
পানামার এক নারী ফুটবলারকে দেশটির ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াস চেহারা নিয়ে কটাক্ষ করেছেন। পরে এই ঘটনায় তাকে বরখাস্ত করেছে ফিফা। আরিয়াস আগামী ৬ মাস কোনো পর্যায়ের ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।পানামার জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে ২০২৩ সালের মার্চে অশোভন মন্তব্য করেন আরিয়াস। কক্সকে ‘মোটা’ বলে সম্বোধন করেছিলেন। সেই মন্তব্যের জন্যই শাস্তির মুখে পড়তে হল তাকে।এর আগে দেশের নারী ফুটবলের কাঠামোর সমালোচনা করেছিলেন ২৭ বছর বয়সী কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিক মতো বেতন না পাওয়া, মাঠ এবং অনুশীলনের সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন। তবে কক্সের সমালোচনা ভাল ভাবে নেননি আরিয়াস।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কক্সকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। তিনি বলেছিলেন, ‘কক্সের চেহারা এখন আর ফুটবল খেলার মতো নেই। ও মোটা। মাঠে ঠিক মতো নড়াচড়াও করতে পারে না।’সেদিন আরিয়াসের এই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কক্স। জানান, ফেডারেশন সভাপতি ক্ষমা না চাইলে জাতীয় দলের হয়ে খেলবেন না।এদিকে নারী ফুটবলারের প্রতি এমন অবমাননাকর মন্তব্য ভালোভাবে নেয়নি ফিফা। সে কারণেই ছয় মাসের শাস্তি দেওয়া হয়েছে আরিয়াসকে। এই শাস্তি মেনে নিয়েছেন আরিয়াস। জানিয়েছেন, মারাত্মক ভুল করে ফেলেছিলেন। শব্দচয়ন অত্যন্ত খারাপ হয়েছিল বলেও স্বীকার করে। নিয়েছেন তিনি।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল