ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

একমাত্র সঞ্জয়কে দোষী করে আরজি কর মামলার রায় ঘোষণা

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৪:৫৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৪:৫৩:৪৫ অপরাহ্ন
একমাত্র সঞ্জয়কে দোষী করে আরজি কর মামলার রায় ঘোষণা
ভারতের পশ্চিমবঙ্গে বহুল সমালোচিত আরজি কর হাসপাতালে ধর্ষণের ঘটনার ১৬২ দিনের মাথায় রায় দিয়েছেন আদালত। শনিবার (১৮ জানুয়ারি) শিয়ালদহ আদালত ঘোষণা করেছে, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় এই ঘটনার জন্য দোষী। তিনিই ধর্ষক ও খুনি।আদালত জানিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, আজও আদালতে দাঁড়িয়ে সঞ্জয় দাবি করেছেন, তিনি নির্দোষ। যদিও তাতে আদালত কোনো কর্ণপাত করেননি। তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন।শিয়ালদহ আদালতে 'ইন-ক্যামেরা ট্রায়াল'-এ (রুদ্ধদ্বার বিচারপ্রক্রিয়া) বায়োলজিক্যাল প্রমাণের ওপর নির্ভর করে তদন্তকারী সংস্থা সিবিআই। ডিএনএ নমুনা, ভিসেরা রিপোর্ট, টক্সিলজি রিপোর্ট, লেয়ারড ভয়েস অ্যানালিসিসের মতো বিভিন্ন প্রমাণের উপরে ভিত্তি করে সঞ্জয়কে মূল অভিযুক্ত হিসেবে তুলে ধরে সংস্থাটি।


সিবিআই দাবি করেছে, ভুক্তভোগীর দেহে ডিএনএয়ের যে নমুনা পাওয়া গেছে, তা সঞ্জয়ের সঙ্গে মিলে যায়। ঘটনার সময় নিজেকে রক্ষার চেষ্টাও করেছিলেন ভুক্তভোগী, সঞ্জয়ের শরীরে সেরকম পাঁচটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অপরাধস্থল থেকে যে চুল উদ্ধার করা হয়েছে, তাও সঞ্জয়ের বলে প্রমাণ মিলেছে।তাছাড়াও ফোনের লোকেশন, ব্লুটুথ ডিভাইসের মতো বিষয় থেকেও ঘটনাস্থলে সঞ্জয়ের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সেসব পারিপার্শ্বিক এবং বায়োলজিক্যাল প্রমাণের ভিত্তিতে তদন্তকারী সংস্থা সুপারিশ করে, ‘বিরল থেকে বিরলতম’ একটি অপরাধ ঘটেছে। তাই সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহ্বান করে সিবিআই।তবে সঞ্জয়ের আইনজীবী দাবি করেছেন, ৯ অগস্ট যেখান থেকে তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেটি এমন একটি জায়গা যেখানে ২৪ ঘণ্টা লোক থাকেন। সেই পরিস্থিতিতে সকলের নজর এড়িয়ে চুপচাপ সেমিনার হলে ঢুকে কারও নজরে না পড়ে ২৮ মিনিটের মধ্যে ধর্ষণ এবং খুন করা সম্ভব নয়।

নির্যাতিতার বাবা-মা দাবি করে, সঞ্জয়ের পক্ষে একা সেই কাজ ঘটানো সম্ভব নয়। সেই ঘটনায় আরও অনেকে যুক্ত আছে। সিবিআইয়ের তদন্ত এখনো অর্ধেক হয়েছে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীর পরিবার।
হিন্দুস্তান টাইমস বলছে, তদন্তকারী সংস্থা সিবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে ১৩ ডিসেম্বর থেকে। কারণ নির্ধারিত ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে না পারায় সেদিন ধর্ষণ ও খুনের মামলায় আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যান। সেই ঘটনায় চরম ক্ষোভ করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা এবং সাধারণ মানুষও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী