ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

রাফাহ ছাড়ছে ইসরাইলি সেনারা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৯:১২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৯:১২:৩৩ পূর্বাহ্ন
রাফাহ ছাড়ছে ইসরাইলি সেনারা
আর মাত্র কয়েক ঘণ্টা পরই হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে। তারই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

রোববার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই রাফাহ শহর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে।

গাজায় আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, রাফাহ শহরের কেন্দ্র থেকে ইসরায়েলি সেনাদের বহর সামরিক যানসহ মিশরের সীমান্তের কাছে ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।

অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় আগ্রাসন শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।

শনিবার স্থানীয় সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, "এই যুদ্ধবিরতি স্বল্পস্থায়ী। যদি প্রয়োজন হয়, আমরা আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালাব।"

যুদ্ধবিরতিকে নিজের বিজয় উল্লেখ করে নেতানিয়াহু বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার কথা উল্লেখ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল

প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল