ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ঢুকবে

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১২:০০:১২ অপরাহ্ন
গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ঢুকবে
হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রতিদিন গাজায় ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করবে বলে জানানো হয়েছে। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক প্রবেশের ব্যবস্থা করা হবে। এর মধ্যে ৫০টি ট্রাকে জ্বালানি থাকবে। সীমান্তে ইতোমধ্যেই মানবিক ত্রাণবাহী শত শত ট্রাক প্রস্তুত রয়েছে। উত্তরাঞ্চলে ত্রাণ পৌঁছানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা দুর্ভিক্ষ রোধে সহায়ক হবে।

লেবাননে সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় বিনা বাধায় ত্রাণ সরবরাহের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন,
"প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মানবিক সাহায্যের প্রবেশাধিকার নিয়ে কাজ করছি। আশা করি আগামীকাল এই উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হবে।"

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিন সরকারের নেতৃত্বাধীন পিএ জোট গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "গাজা উপত্যকার প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের