ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

রাজনীতিতে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:১৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১২:১৬:১৪ অপরাহ্ন
রাজনীতিতে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সময়সীমা মাথায় রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে চায় না এবং নির্ধারিত সময় অনুযায়ী ভোট আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব মন্তব্য করেন। তিনি বলেন,
“আমরা আইন, বিধিবিধান এবং সিস্টেমের ভেতর থেকে কাজ করব। একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচনী পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সব পক্ষ নিয়ম মেনে অংশগ্রহণ করতে পারবে।”

ভোটার তালিকা হালনাগাদের জন্য ইউএনডিপি নির্বাচন কমিশনকে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্ট স্ক্যানার এবং ৪,৩০০ ব্যাগ সরবরাহ করেছে। এগুলো সিইসির কাছে হস্তান্তর করেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন।

ইসি জানিয়েছে, ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে। সোমবার (২০ জানুয়ারি) সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এ প্রক্রিয়ায় সারা দেশে ৬৫ হাজার কর্মী নিযুক্ত থাকবে।

সিইসি বলেন, "ইসি একটি বিতর্কমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করতে চায় এবং তা নিরপেক্ষ ও সবার জন্য গ্রহণযোগ্য হবে।আমাদের লক্ষ্য হলো সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করছি।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে