ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

লখনৌয়ের অধিনায়ক হচ্ছেন রিশভ পন্ত

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০১:১১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০১:১১:৫৩ অপরাহ্ন
লখনৌয়ের অধিনায়ক হচ্ছেন রিশভ পন্ত
গত বছরের মেগা নিলামে রিশভ পন্ত অতীতের সব রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হন। ২৭ কোটি রুপিতে তাকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস (এলএসজি)। এবার সেই পন্তের হাতেই নেতৃত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল ২০২৫-এ লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হতে চলেছেন ভারতীয় উইকেটকিপার রিশভ পন্ত। তার আগে দলটির নেতৃত্বে ছিলেন আরেক উইকেটকিপার লোকেশ রাহুল। ২০২২ সালে আইপিএলে যাত্রা শুরুর পর প্রথম তিন মৌসুম লখনৌর অধিনায়কত্ব করেন রাহুল। তার অধীনে প্রথম দুই মৌসুমে ফাইনালে উঠলেও, গত মৌসুমে সপ্তম হয়ে হতাশ করেছে এলএসজি।

পন্ত এলএসজির দ্বিতীয় অধিনায়ক। এর আগে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে অধিনায়কত্ব নিয়ে বিতর্কের কারণে দিল্লি ছাড়েন পন্ত। নিলামে এলএসজি তাকে দলে ভেড়ানোর জন্য সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমে শেষ পর্যন্ত ২৭ কোটি রুপিতে কেনে।

এলএসজি নিলামের আগে পাঁচ খেলোয়াড়কে ধরে রেখেছিল। তারা হলেন নিকোলাস পুরান, রবি বিষ্ণয়ী, মায়াঙ্ক যাদব, আয়ুশ বাদোনি ও মহসিন খান। তবে অধিনায়কত্বের জন্য ভারতীয় খেলোয়াড়কেই বেছে নিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাই পন্তের পাশাপাশি বিবেচনায় ছিলেন শ্রেয়াস আইয়ারও।

২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পন্ত। ২০২১ সালে তিনি ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হন। তবে ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারণে ২০২৩ মৌসুমে খেলতে পারেননি।

পন্তের নেতৃত্বে এলএসজিতে খেলবেন ডেভিড মিলার, মিচেল মার্শ, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, আকাশ দীপ ও আভেশ খানের মতো তারকারা। দলটির হেড কোচ হিসেবে আছেন জাস্টিন ল্যাঙ্গার এবং মেন্টর হিসেবে আছেন জহির খান।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম