ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণে ব্যর্থ, গাজায় হামলা চলবে: ইসরাইল

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০১:৫০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০১:৫০:৩২ অপরাহ্ন
হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণে ব্যর্থ, গাজায় হামলা চলবে: ইসরাইল
যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস জিম্মিদের তালিকা না দেয়ায় পূর্বঘোষিত সময় অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি শুরু হয়নি। ইসরাইল জানিয়েছে, জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।

রোববার (১৯ জানুয়ারি) ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরাইলি গণমাধ্যমে জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, বন্দি বিনিময়ের আগে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা সরবরাহ করতে হবে। তবে হামাস জানিয়েছে, কারিগরি কারণে তাদের তালিকা সরবরাহে বিলম্ব হচ্ছে।

হামাস তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

আইডিএফ মুখপাত্র বলেন, স্থানীয় সময় সাড়ে ৮টা পর্যন্ত হামাস তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে, যতক্ষণ না এই বাধ্যবাধকতা পূরণ হচ্ছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মুক্তি দেয়া হবে এমন জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। তার দফতর থেকে বলা হয়, “প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে সকাল সাড়ে ৮টার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে না।”

যুদ্ধবিরতির সময় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা ছিল, যেটি কাতারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছিল।

এদিকে, ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ৮৯৯ ফিলিস্তিন নিহত হয়েছে, এবং ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা