ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০২:২৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০২:২৬:৪৩ অপরাহ্ন
বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন এবং চাকরি স্থায়ী করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এই কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে অংশ নিয়ে গেটকিপার মনিরুল ইসলাম বলেন, “২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয় এবং আমরা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এতদিনেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। গত ৭-৮ মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। এ নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আমরা চাই, আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হোক।”

অন্য গেটকিপাররা বলেন, “বেতন না পেয়ে আমরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। পরিবার চালানো এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। কর্মস্থলে ন্যূনতম সুবিধার অভাব যেমন পানি, বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থা না থাকায় আমাদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমাদেরও মৌলিক অধিকার আছে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগের দাবি জানান এবং তাদের বকেয়া বেতনসহ চাকরি স্থায়ী করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা