ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে প্রতারণা-চাঁদাবাজি, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৩:২২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৩:২২:৪১ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে প্রতারণা-চাঁদাবাজি, গ্রেপ্তার ১
নিজেকে কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয়ে পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল এক প্রতারক। পুলিশের তদন্তে জানা গেছে, তার নাম কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬)।

শুক্রবার (১৮ জানুয়ারি) তাকে ট্রাফিক ডেমরা জোন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। ডেমরা থানার সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালনকালে কামাল তার মোবাইল নম্বরে পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসাকে ফোন করে। তিনি নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে মুসার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে, তিনি তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে ভয় দেখান।

পুলিশ পরিদর্শক মুসা তার সহকর্মীদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করেন এবং জানতে পারেন যে, কামাল অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও একই পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন। পরবর্তীতে, ১৮ জানুয়ারি কৌশলে তাকে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে এসে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মুসা বাদী হয়ে ডেমরা থানায় কামালের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন। ডিএমপি সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর কবির জানান, কামাল একজন পেশাদার প্রতারক। তিনি বিভিন্ন পরিচয়ে পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ অভিযোগ স্বীকার করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে