ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পাকিস্তানের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখছেন গাভাস্কার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৩:৫০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৩:৫০:৫৪ অপরাহ্ন
পাকিস্তানের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখছেন গাভাস্কার
চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে দোরগোড়ায়, আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে আইসিসি ইভেন্ট। তবে এই আয়োজনে কিছুটা জলঘোলা হয়েছে, বিশেষ করে ভারতের আপত্তির কারণে কিছুদিন আগেও এর আয়োজন নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেন্যু এবং দুবাইয়ে হবে টুর্নামেন্ট।

এ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার পাকিস্তানকে ফেভারিট হিসেবে ধরেছেন। গাভাস্কারের মতে, পাকিস্তান আয়োজক দেশ হিসেবে সুবিধা পাবে, যেভাবে ২০২৩ সালে ভারত পেয়েছিল। তিনি বলেন, ‘পাকিস্তানকেই ফেভারিট হিসেবে ধরছি, কারণ ওদের মাঠে ওদের হারানো সহজ নয়। ২০২৩ সালে ভারত ফাইনালে হেরেছিল, তবে তার আগে ঘরের মাঠে কেউ ভারতকে হারাতে পারেনি। তারা টানা ১০টি ম্যাচ জিতেছিল। সেজন্য পাকিস্তান আমার বাজি।’

এদিকে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। ছয় বিশেষজ্ঞ ব্যাটার, এক উইকেটরক্ষক, চার অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার এবং তিন পেসার নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। তবে পেসারদের মধ্যে আর্শদীপ সিংহের অভিজ্ঞতা কম এবং জসপ্রীত বুমরাহর খেলা নিয়ে সংশয় রয়েছে। মোহাম্মদ শামি দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেছেন চোট সারিয়ে। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন, দুবাইয়ের মাঠে পেসারদের সুবিধা দেখে ভারতের উচিত ছিল আরও পেসার নিয়ে স্কোয়াড সাজানো।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও, ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে এবং ফাইনালেও সম্ভবত দুবাইতে খেলবে। পাঠান বলেন, ‘দুবাইয়ের মাঠে পেসাররা অনেক সুবিধা পায়। পিচে বল বেশি লাফায়, তাই ভারতের উচিত ছিল আরও পেসার নেওয়া।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা