ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

বিচ্ছেদের গুজবের মধ্যে মিশেলকে জন্মদিনের শুভেচ্ছা ওবামার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৪:৫৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৪:৫৭:৫০ অপরাহ্ন
বিচ্ছেদের গুজবের মধ্যে মিশেলকে জন্মদিনের শুভেচ্ছা ওবামার
বিচ্ছেদের গুজবের মধ্যে স্ত্রী মিশেল ওবামাকে ৬১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই শুভেচ্ছাবার্তা এমন সময়ে এসেছে, যখন সামাজিক মাধ্যমে তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছে। মূলত গুজবের সূত্রপাত হয়, মিশেলের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার খবর থেকে।শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।ওবামার অফিস জানিয়েছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত।  তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।  এছাড়াও, সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে ওবামার সঙ্গে মিশেল উপস্থিত ছিলেন না মিশেল। যা গুজবকে আরও উসকে দিয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে এ দম্পতিকে নিয়ে বিচ্ছেদের জল্পনা শুরু হয়।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্ত্রীর সঙ্গে এক ছবি শেয়ার করে বারাক ওবামা বলেন, ‘আমার জীবনের প্রেম মিশেল ওবামাকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি প্রতিটি ঘরকে উষ্ণতা, জ্ঞান, রসবোধ এবং সৌন্দর্যে ভরিয়ে দাও - এবং তা করতে দারুণ দেখাও। তোমার সঙ্গে জীবনের প্রতিটি অভিযানে যেতে পেরে আমি খুবই ভাগ্যবান। তোমাকে ভালোবাসি’!
মিশেল ওবামা দ্রুত উত্তর দিয়ে বলেন, ‘ভালোবাসি, প্রিয়’। সঙ্গে দুটি ইমোজি জুড়ে দেন। যেখানে হৃদয় এবং চুম্বন প্রেরণের চিহ্ন ছিল।

বারাক ওবামা, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার রাজনৈতিক যাত্রার শুরু থেকেই মিশেল ওবামার সমর্থন পেয়েছেন। মিশেল ওবামা কেবল একজন ফার্স্ট লেডি ছিলেন না, তিনি একজন সফল আইনজীবী এবং লেখক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তার লেখা স্মৃতিকথা বিশ্বব্যাপী বেস্টসেলার বইয়ের তালিকায় রয়েছে। তাদের দুই মেয়ে মালিয়া এবং সাশাকে নিয়ে আগ্রহ হয়েছে নেটিজেনদের।  তবে ওবামা ও মিশেল সবসময় চেষ্টা করেছেন তাদের ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখতে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল

প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল