ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শপথ নিতে ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১২:৪৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১২:৪৬:৫৭ অপরাহ্ন
শপথ নিতে ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প
অভিষেকের প্রাক্কালে নিজের ক্ষমতায় ফেরা উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন একদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার নিতে যাওয়া ডনাল্ড ট্রাম্প।
শনিবার সন্ধ্যায় তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে নামেন।তাকে আনতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনীর একটি বিমান পাঠান; তাতে চেপে ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারও ওয়াশিংটনে এসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিমানবন্দর থেকে ট্রাম্প যান তার ভার্জিনিয়ার স্টার্লিং গলফ ক্লাবে। সেখানে কিংবদন্তি শিল্পী এলভিস প্রিসলির অনুকরণকারী লিও ডেজ গানে গানে ট্রাম্প ও পরবর্তী ফার্স্ট লেডিকে স্বাগত জানান। এই সংবর্ধনা অনুষ্ঠানে শ পাঁচেক লোকের উপস্থিত থাকার কথা।

৭৮ বছর বয়সী ট্রাম্প শপথ গ্রহণের আগে রোববার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সঙ্গে একটি সমাবেশে যুক্ত হবেন, সোমবার অভিষেক-পরবর্তী এক অনুষ্ঠানেও সমর্থকদের সঙ্গে এখানে দেখা হবে তার।সোমবার ট্রাম্পের শপথ নেওয়ার দিন ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ ঠাণ্ডা পড়তে পারে আবহাওয়ার এমন পূর্ভাবাস থাকায় এরই মধ্যে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কংগ্রেসের ভেতরে দেয়ালঘেরা হলঘরে নিয়ে যাওয়া হয়েছে।এদিন স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডন্টে হিসেবে শপথ নেবেন, এরপর সেখানেই প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেবেন। তার এ ভাষণের প্রতিপাদ্য হবে ‘ঐক্য ও শক্তি’। এনবিসি নিউজকে তিনি জানিয়েছেন, ভাষণে ‘ন্যায্যতা’ শব্দটির উপরও জোর দেওয়া হবে।

সমর্থকরা অভিষেক অনুষ্ঠান দেখতে পারবেন ক্যাপিটাল ওয়ান এরেনার ভেতর বড় পর্দায়, জানিয়েছেন ট্রাম্প। এই ক্যাপিটাল ওয়ান এরেনা হচ্ছে প্রফেশনাল বাস্কেটবল ও হকি ভেন্যু, যার ধারণক্ষমতা মাত্র ২০ হাজার।
অভিষের পর পেনসিলভানিয়া অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউজ পর্যন্ত মার্চিং ব্যান্ড ও অন্যান্য দলকে নিয়ে যে শোভাযাত্রা হওয়ার কথা, তাও এই স্পোর্টস ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়েছে।অভিষেকের সাক্ষী হতে ট্রাম্পের অনেক সমর্থক ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছে গেছেন। ভেন্যু পরিবর্তনের খবর পেয়ে তাদের অনেকে হতাশও।“এটা খুবই হতাশাজনক। কারণ আমরা সবাই এখানে পৌঁছানোর জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি,” রয়টার্সকে এমনটাই বলেছেন ৭৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত অধ্যাপক আর্থার কাইস।অবশ্য তার ভাই ৬৪ বছর বয়সী ব্যবসায়ী রিচার্ড কাইস এ নিয়ে মোটেও চিন্তিত নন।“আমি হতাশ নই কারণ সোমবার আমরা আমাদের দেশকে ফিরে পাচ্ছি,” বলেছেন তিনি।

বোনের সঙ্গে উইসকনসিন থেকে ট্রাম্পের অভিষেক দেখতে আসা ৬০ বছর বয়সী ডেবি কোচ বলেন, তারা এখনও রোববার রাতের এরিনা সমাবেশে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন, যদি কোনোভাবে ভেতরে ঢুকতে পারেন।মার্কিন কংগ্রেস ভবন সংশ্লিষ্ট মাঠ থেকে ট্রাম্পের অভিষেক দেখতে এর মধ্যেই ২ লাখ ২০ হাজারের বেশি সমর্থক টিকেটে কেটে রেখেছেন। এখন নতুন পরিস্থিতিতে ওই টিকেটধারীদের কিয়দংশ-ই ক্যাপিটাল ওয়ান এরেনায় ঢুকতে পারবেন।ওই অনুষ্ঠানের ভিড় কীভাবে সামাল দেওয়া হবে সে বিষয়ে রয়টার্স জানতে চাইলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আয়োজক কমিটি তাতে সাড়া দেয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা