ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দৈনিক ভোরের কাগজ বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৫:৫৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৫:৫৫:০৮ অপরাহ্ন
দৈনিক ভোরের কাগজ বন্ধ ঘোষণা
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) পত্রিকাটির মালিক পক্ষ একটি নোটিশের মাধ্যমে এই ঘোষণা দেয়। ভোরের কাগজের দায়িত্বশীল একাধিক সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, গত কয়েকদিন ধরেই ভোরের কাগজের কিছু সংবাদকর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পরিশোধের জন্য আন্দোলন করছিলেন। রোববার (১৯ জানুয়ারি) সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতাদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এর পরিপ্রেক্ষিতে আজ ভোরের কাগজের মালিকপক্ষ একটি নোটিশ জারি করে।

নোটিশে বলা হয়, শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা ২০/০১/২০২৫ থেকে কার্যকর হবে।পত্রিকাটির কর্মরত সাংবাদিকরা জানান, ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে এমন ঘোষণা দিয়ে সরকার থেকে ৯০০ টাকা কলাম-ইঞ্চি বিজ্ঞাপনসহ সকল সুযোগ-সুবিধা নিয়েছে। কিন্ত সাংবাদিক-কর্মচারীদের ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিবাদের দোসর হিসেবে বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বর্তমানে কারাগারে রয়েছেন। পত্রিকাটির মালিক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পান।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম