ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

কুয়েতে মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১১:০১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১১:০২:২৫ পূর্বাহ্ন
কুয়েতে মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশি গ্রেপ্তার
কুয়েতে মানব পাচার এবং স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানায়, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারের সঙ্গে জড়িত দুই বাংলাদেশি এবং সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া জানিয়েছে, মানব পাচারে অভিযুক্ত দুই ব্যক্তি স্বীকার করেছেন যে, তারা ভিসা বাবদ ১৭০০ থেকে ১৯০০ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা) পর্যন্ত ফি আদায় করতেন।

তৃতীয় অভিযুক্ত ব্যক্তি সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরির কাজে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়