ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

পানামা খাল দখল নিয়ে ট্রাম্পকে পাল্টা হুংকার পানামার প্রেসিডেন্টের

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন
পানামা খাল দখল নিয়ে ট্রাম্পকে পাল্টা হুংকার পানামার প্রেসিডেন্টের
দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেকের পর তিনি পানামা খাল দখলসহ কয়েকটি নির্বাহী আদেশের ঘোষণা দেন। এ সময় তিনি দাবি করেন, "পানামা নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।"

পানামা খাল দখলের পরিকল্পনার পর ট্রাম্পকে পাল্টা হুমকি দেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। তিনি বলেন, "পানামা খাল পানামার হাতে আছে এবং থাকবে।"

১৯৯৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র পানামা খাল নিয়ন্ত্রণ করেছিল, তবে ১৯৭৭ সালে একটি চুক্তি অনুযায়ী খালটি পানামার কাছে হস্তান্তর করা হয়। শপথ গ্রহণের পর ট্রাম্প অভিযোগ করেন, চীন বর্তমানে পানামা খাল পরিচালনা করছে, যা তিনি "নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি ভঙ্গ" বলে উল্লেখ করেন।

ট্রাম্পের এসব বক্তব্যের পর পানামার প্রেসিডেন্ট বলেন, "বিশ্বে এমন কোনো দেশ নেই যে আমাদের কতৃত্বে হস্তক্ষেপ করতে পারে। পানামা খাল পানামার হাতে থাকবে।"

পানামা খাল বিশ্ব বাণিজ্যের জন্য অপরিহার্য একটি রুট। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এবং বছরে প্রায় ১৪ হাজার জাহাজ এর মাধ্যমে চলাচল করে।

ট্রাম্পের বক্তব্যের পর, পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্র ও পানামার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম