ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১১:৪২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১১:৪২:৩৮ পূর্বাহ্ন
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিম উপকূলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ০। স্থানীয় সময় বুধবার এটি আঘাত হানে। এর প্রভাবে সুনামির কোনো আশঙ্কার কথা জানানো হয়নি।মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে এটি অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইট। আর রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমকি ০।

প্রতিবেদনে বলা হয়েছে, ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এর তীব্রতা টের পেয়েছেন। ব্যান্ডন শহরে ভূমিকম্পের প্রভাবে তীব্র কম্পন অনুভূত হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক পোস্টে জানিয়েছে, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে এ মাত্রার ভূমিকম্প আতঙ্কের বিষয়। তবে বুধবারের এ ভূমিকম্প ব্লাঙ্কো ফ্যাকচার জোনে হয়েছে। এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়।৯৬৫ কিলোমিটার বিস্তৃত একটি ফল্ট হলো ক্যাসকাডিয়া জোন। এটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত এলাকাজুড়ে অবস্থিত। গত ৩০০ বছর ধরে এলাকাটিতে অভ্যাহতভাবে টেকটোনিক চাপ তৈরি হচ্ছে।

ভূমিকম্পবিদদের শঙ্কা, এলাকাটি যেকোনো সময় ফেটে যেতে পারে। ফলে তখন বিশাল ভূমিকম্প এবং সুনামি দেখা দিতে পারে।

কমেন্ট বক্স
রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়