ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

জামালপুরে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৮ নেতা আটক

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০১:৩১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০১:৩১:০৫ অপরাহ্ন
জামালপুরে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৮ নেতা আটক
জামালপুরে গোপন বৈঠক করার সময় ৮ জন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি পাথালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক পৌর মেয়র ছানুর বাড়িতে রাতে গোপন বৈঠক করছিল কয়েকজন নেতাকর্মী। পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী। তাদের মধ্যে রয়েছেন পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মাহমুদুর রহমান (৪৫), আব্দুল মজিদ, আক্রাম হোসেন (৫২), আব্দুল মান্নান (৪৮), মো. হেলাল উদ্দিন (৪৫), মো. রাশেদুল ইসলাম (১৯), মো. শামীম (৩৮) এবং বিজয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিকল্পনা তদন্ত করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই