ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

আমেরিকায় বাতিল জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার, কার্যকর কবে থেকে?

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০১:৩৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০১:৩৫:২৫ অপরাহ্ন
আমেরিকায় বাতিল জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার, কার্যকর কবে থেকে?
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত আদেশটি হচ্ছে জন্মগত নাগরিকত্ব সংক্রান্ত বিধানের পরিবর্তন। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার আর থাকবে না। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি থেকে।

ট্রাম্পের নির্দেশনায় বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের সন্তানরা আর মার্কিন নাগরিক হবে না। এমনকি যদি কেউ বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও নাগরিক না হন, তাদের সন্তানরাও নাগরিকত্ব পাবে না। স্টুডেন্ট, ওয়ার্ক বা ট্যুরিস্ট ভিসায় এসে সন্তানের জন্ম দিলেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এতদিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা হয়েছিল। তবে ট্রাম্প এ নিয়ম বদলানোর কথা বলেছিলেন এবং এটি বাস্তবায়ন করলেন।

পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকানরা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যায় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় বংশোদ্ভূতরা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০২২ সালে ৬৫ হাজারের বেশি ভারতীয় মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত অভিবাসীদের জন্য বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের মাধ্যমে বৈধ বসবাস ও নাগরিকত্ব অর্জনের পথ এখন কঠিন হবে।

উল্লেখ্য, ট্রাম্প ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরেছেন। দেশটির ইতিহাসে বিরতি দিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ঘটনা এটিই দ্বিতীয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল

প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল