ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিপক্ষে বিসিবিতে নালিশ বিদেশির

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:৩১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:৩১:১২ অপরাহ্ন
পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিপক্ষে বিসিবিতে নালিশ বিদেশির
দুর্বার রাজশাহী মাঠে সুবিধা করতে না পারলে একের পর এক অভিযোগে পেছনে ফেলেছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের। বকেয়া পারিশ্রমিক আদায়ে খেলোয়াড়দের অনুশীলন বয়কট এবং ম্যাচের দুই ঘণ্টা আগে অধিনায়ক পরিবর্তনের কারণে দলটি সমালোচিত হয়েছে। এবার আবার বকেয়া পারিশ্রমিক নিয়ে অভিযোগ উঠেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে।

লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন যে, তিনি এখনও তার বকেয়া পারিশ্রমিক পাননি। তিনি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবির কর্মকর্তাদের বিষয়টি জানান। বিসিবি জানিয়েছে, তারা বেশ কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকে একই ধরনের অভিযোগ পেয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

দুর্বার রাজশাহী এখন পর্যন্ত ৯ ম্যাচে ৩টি জিতেছে এবং পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। সামারাকুন এবারের বিপিএলে রাজশাহীর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। আগের চট্টগ্রাম পর্বে ফ্র্যাঞ্চাইজির বকেয়া পারিশ্রমিকের অভিযোগ প্রথম উঠে, যখন দেশি খেলোয়াড়রা অনুশীলন বয়কট করে। পরে বিসিবির হস্তক্ষেপে ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়। তবে সামারাকুনের দাবি, তিনি এখনও তার বাকি অর্থ পাননি, যা রাজশাহী তার সঙ্গে ১৫ হাজার মার্কিন ডলারে চুক্তি করেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা