ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিয়ের মেহেদি শুকানোর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১০:০৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১০:০৮:৪৬ পূর্বাহ্ন
বিয়ের মেহেদি শুকানোর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে রাকিব জমাদ্দার (২৩) নামে সদ্য বিবাহিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সুব্রত হালদার (২০) আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব মঠবাড়িয়া উপজেলার ভগীরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

নিহত রাকিবের বন্ধু সাইফ ইমন বলেন, ‘রাকিব ও সুব্রত রাতে ঘুরতে বের হয়েছিল। ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব ঘটনাস্থলেই মারা যায়। মাত্র তিন দিন আগে, ১৮ জানুয়ারি, রাকিবের বিয়ে হয়েছিল।’

মিরুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, ‘চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল ইকড়ি-ঝাউতলা এলাকায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে। এতে চালক রাকিব জমাদ্দার ঘটনাস্থলেই মারা যান। আহত সুব্রতকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভাণ্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ উদ্ধার করা যায়নি। নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। ঘটনাস্থল ভাণ্ডারিয়া থানার এলাকায় এবং নিহতের বাড়ি মঠবাড়িয়ায় হওয়ায় মঠবাড়িয়া থানাকে জানানো হয়েছে।’

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা