ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে সরিয়ে দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১২:৩১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১২:৩১:০৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে সরিয়ে দিলেন ট্রাম্প
মার্কিন কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জানুয়ারি) হোমল্যান্ড সিকিউরিটি দফতর এ তথ্য নিশ্চিত করেছে। লিন্ডা লি ফাগান ছিলেন মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান।

২০২১ সালে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন কোস্টগার্ডে নেতৃত্ব দেয়ার জন্য লিন্ডা লিকে বেছে নিয়েছিলেন। তবে, হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান বলেছেন, লিন্ডা লি ফাগানকে অপসারণ করা হয়েছে। হাফম্যানের মতে, কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্য অর্জনে অক্ষমতা, নেতৃত্বের ঘাটতি এবং কার্যসম্পাদনগত ব্যর্থতার কারণে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, কোস্টগার্ডের উপর অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে ফাগানকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়, যেখানে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিগুলোর (ডিইআই পলিসি) ওপর মনোযোগ বেশি দেওয়া হয়েছিল। এ ব্যাপারে কোস্টগার্ডের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিবিএস নিউজ জানায়, শপথের আগেই ট্রাম্প প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে এবং তাদের জায়গায় অনুগত কর্মকর্তাদের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

কমেন্ট বক্স
পুতিনের জন্মদিনে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

পুতিনের জন্মদিনে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫