ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড

জিয়াউল আহসানের আবেদন ‘অপরিপক্ব’ বলে খারিজ করলেন ট্রাইব্যুনাল

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০২:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০২:৪২:০৮ অপরাহ্ন
জিয়াউল আহসানের আবেদন ‘অপরিপক্ব’ বলে খারিজ করলেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধের মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার (২২ জানুয়ারি) এই আদেশ দেন। ট্রাইব্যুনাল বলেছেন, জিয়াউল আহসানের অব্যাহতির আবেদনটি "অপরিপক্ব" কারণ মামলার তদন্ত এখনও চলমান। পাশাপাশি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদনও খারিজ করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, "যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যার বিরুদ্ধে থাকে, তার মৌলিক অধিকার স্থগিত থাকে। এ ধরনের মামলায় সংবিধানও সুরক্ষা দিয়েছে, ফলে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করার সুযোগ নেই।"

তিনি আরও জানান, আসামিপক্ষের আবেদনটি ছিল মিডিয়ার দৃষ্টি আকর্ষণের একটি কৌশল এবং তাদের দাবি ছিল ট্রাইব্যুনালে অযৌক্তিক। তাই প্রসিকিউশন থেকে এ আবেদন খারিজের সুপারিশ করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে তৎকালীন সরকার ও তার প্রশাসনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সময় সংঘটিত অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

আসামিপক্ষের আবেদন খারিজ হওয়ায় এ মামলার বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

কমেন্ট বক্স