ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০২:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০২:৫৬:০০ অপরাহ্ন
ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড
ফ্রান্স-স্পেন সীমান্তে অবৈধ অভিবাসীদের সাহায্য করার দায়ে এক ভারতীয় নাগরিককে ফ্রান্সের বায়োন শহরের আদালত ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে। মানবপাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গত ১৬ জানুয়ারি ফ্রান্স-স্পেন সীমান্তের হেন্দায় শহর থেকে আটক করা হয়।

ফরাসি পুলিশ জানিয়েছে, ওই সময় ২৮ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি ৯ সিটের একটি গাড়িতে ১৬ জন অভিবাসীকে সীমান্তের বিরিয়াতো চেক পোস্টের কাছে পাচার করছিলেন। গাড়ির ভেতরে থাকা অভিবাসীদের মধ্যে পাঁচজন ট্রাঙ্কের ওপর এবং তিনজন অন্যদের কোলে বসেছিলেন। সিটবেল্ট বাঁধার সুযোগও ছিল না।

আদালতে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, অসুস্থ মা এবং প্রতিবন্ধী বাবার চিকিৎসার জন্য তিনি অর্থ উপার্জন করতে এ কাজে যুক্ত হয়েছিলেন। পর্তুগালে বৈধ রেসিডেন্স পারমিট থাকা এই ব্যক্তি এক ব্যক্তির নির্দেশে অভিবাসীদের পরিবহন করছিলেন।

আদালত জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তা এবং অভিবাসীদের জীবনের ঝুঁকি তৈরি করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

ফ্রান্স-স্পেন সীমান্তের হাইওয়েগুলো দীর্ঘদিন ধরে মানবপাচারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ভারতীয় ও পাকিস্তানি পাচারকারী চক্রের কার্যক্রম সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের বিভিন্ন অভিযানে এসব চক্রের সদস্যদের গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।

এমনকি জুন মাসে স্পেন থেকে ফ্রান্সে অভিবাসী পাচারের অভিযোগে নয়জন আলজেরীয়কে এবং মার্চ মাসে আরেক অভিযানে একজন চোরাকারবারিকে তিন বছরের কারাদণ্ড ও ফ্রান্স থেকে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা