ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৩:০৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৩:০৪:০২ অপরাহ্ন
ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ ইউক্রেনের যুদ্ধের অবসান। আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে তৎপরতা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে একটি যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে।

সোমবার (২২ জানুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করাকে শীর্ষ অগ্রাধিকার দিয়েছেন। যুদ্ধটি অত্যন্ত জটিল এবং এতে বিগত তিন বছরে ব্যাপক রক্তপাত ঘটেছে। এটি শেষ হওয়া অত্যন্ত জরুরি।”

রুবিও আরও জানান, চুক্তির খসড়া এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে মস্কো ও কিয়েভ উভয় পক্ষই কিছু বিষয় নিয়ে একমত হতে পারে। তবে চুক্তির সুনির্দিষ্ট ধারা সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

তিনি বলেন, “এ যুদ্ধের প্রধান দুই পক্ষ হলো রাশিয়া ও ইউক্রেন। ফলে এ সংকটের সমাধান তাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আমরা শুধু মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছি।”

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই ট্রাম্প গাজা এবং ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে কাজ করার ঘোষণা দেন। ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগের দিন, ১৯ জানুয়ারি, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এখন ইউক্রেনের যুদ্ধবিরতির দিকে নজর দিচ্ছে তার প্রশাসন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও জানান, চুক্তি প্রক্রিয়ার নির্ধারিত সময়সীমা এখনো জানানো সম্ভব নয়। তবে কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে তিনি আশ্বাস দেন।

সূত্র: আরটি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা