ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:২৭:০৮ অপরাহ্ন
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!
ফ্যামিলি প্ল্যানিংয়ের যুগে এক বা দুই সন্তানের বাবা হওয়াই স্বাভাবিক। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৩২ বছরের যুবক কাইল গোর্ডি এর ব্যতিক্রম। তিনি এখন পর্যন্ত ৮৭ সন্তানের পিতা হয়েছেন, অথচ তিনি অবিবাহিত। আরও অবাক করা বিষয় হলো, গোর্ডি স্বপ্ন দেখেন একদিন বিশ্বের প্রতিটি দেশে তাঁর সন্তান থাকবে।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পেশায় স্পার্ম ডোনার এই যুবক চলতি বছরের শেষ নাগাদ ১০০ সন্তানের বাবা হতে চলেছেন। গর্ভধারণে সমস্যায় থাকা নারীদের জন্য তিনি সহায়তা করছেন। এ লক্ষ্যে ‘বি প্রেগন্যান্ট’ নামের একটি ওয়েবসাইটও পরিচালনা করেন তিনি।বর্তমানে সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ১৪ জন নারীর গর্ভে গোর্ডির ঔরসজাত সন্তান বড় হচ্ছে। এভাবেই তিনি একের পর এক সন্তানের পিতা হচ্ছেন।

গোর্ডি বলেন, ‘আমার ভালো লাগে, যখন দেখি কোনো নারী ভেবেছিলেন যে তিনি মা হতে পারবেন না, অথচ আমার সাহায্যে সন্তানের জন্ম দিতে পেরেছেন।’বিশ্বজুড়ে জনপ্রিয় এই স্পার্ম ডোনার ভবিষ্যতে আয়ারল্যান্ড, জাপান এবং কোরিয়ার মতো দেশে স্পার্ম ডোনেট করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘কে জানে, হয়তো ২০২৬ সালের মধ্যে বিশ্বের প্রতিটি দেশে আমার সন্তান থাকবে।’গোর্ডির এই অনন্য লক্ষ্য এবং অসাধারণ অভিজ্ঞতা তাকে বিশ্বের অন্যতম পরিচিত স্পার্ম ডোনার হিসেবে পরিচিত করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ