ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০১:৫৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০১:৫৪:০৮ অপরাহ্ন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা
আমেরিকার সদ্য ক্ষমতা গ্রহণ করা ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।যুক্তরাষ্ট্রে চার দিনের সফরে রয়েছেন জয়শঙ্কর। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার তিনি নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। এছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।

রুবিও এবং ওয়াল্টজের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু উঠে এসেছে কি না- এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি। এ বিষয়ে আমি আরও বিস্তারিত জানানোর জন্য উপযুক্ত বলে মনে করছি না।তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় কনস্যুলেটগুলোতে হামলা বা ওয়াশিংটনে ভারতীয় কূটনীতিকদের হুমকির বিষয়ে কোনো আলোচনা হয়নি।জয়শঙ্কর বলেন, আমি এই অনুষ্ঠানে এই বিষয়গুলো উত্থাপন করিনি। কিন্তু আমি বলতে চাই যে, সান ফ্রান্সিসকোতে আমাদের কনস্যুলেটে হামলা একটি অত্যন্ত, অত্যন্ত গুরুতর বিষয়। এটি এমন কিছু যার জন্য আমরা জবাবদিহিতা আশা করি। পাশাপাশি আমরা দেখতে চাই যে, যারা এটি করেছে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসানীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েই ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে জয়শঙ্কর লিখেছেন, আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম।বিদেশ সচিব রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক বহু বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ