ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী, তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০৫:২২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০৫:২২:২৫ অপরাহ্ন
পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী, তদন্ত কমিটি গঠন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশ গ্রহণ না করেও পাস করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছেঅভিযুক্ত সুরাইয়া ইয়াসমিন ঐশী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেত্রী। সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি।অভিযোগ উঠেছে, ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ না করেই পাস করেছেন। গত ডিসেম্বরে এই পরীক্ষা হয়। ঐশী বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তবে, গত ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

তার সহপাঠীরা দাবি করেছেন, তারা ঐশীকে তাদের সঙ্গে মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখেন নি। সাংবাদিকরা যোগাযোগ করলে ঐশী প্রথমে ফোন ধরেননি। পরে হোয়াটস অ্যাপে দাবি করেন যে তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।এদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানজিউল ইসলাম জীবনকে তদন্ত কমিটির আহবায়ক, গণিত বিভাগের শিক্ষক মো. হান্নান মিয়াকে সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিককে সদস্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এই ঘটনায় কমিটি গঠন করেন।
বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া বলেন, এর জন্য কোর্স শিক্ষকরা দায়ী। আমরা তাদের কাছ থেকে ফলাফল পাই এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাই।কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন