ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কুয়াশায় ঝাপসা বাতি-মার্কিং পয়েন্ট, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১১:১৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১১:১৩:৪৯ পূর্বাহ্ন
কুয়াশায় ঝাপসা বাতি-মার্কিং পয়েন্ট, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কুয়াশা তীব্র আকার ধারণ করায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে অস্পষ্ট হয়ে উঠেছে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট। এ অবস্থায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত দেড়টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে যানবাহন নিয়ে আটকে দৌলতদিয়া ঘাট প্রান্ত এলাকাজুড়ে যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। তিনটি ফেরি নোঙর করে পদ্মায় আটকে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আলিম দেইয়ান জানান, আজ রাত দেড়টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা