ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

টানা ৮ জয়ের পর রংপুরের হার, সোহান বললেন এলার্মিং

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৪:৩৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৪:৩৩:২৫ অপরাহ্ন
টানা ৮ জয়ের পর রংপুরের হার, সোহান বললেন এলার্মিং
এবারের বিপিএলে রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। টানা ৮ জয়ের দেখা পায় দলটি। অবশেষে হারের তেঁতো স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানে হেরেছে রংপুর। এই হারকে এলার্মিং বলেছেন রংপুরের অধিনায়ক সোহান।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, 'অবশ্যই এতদিন ভালো খেলেছি, কিন্তু আজকের হার আমাদের জন্য এলার্মিং। এখান সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারবে। ক্রিকেট জিনিসটাই এমন। মাঠে ভালো ক্রিকেট খেললেই ম্যাচ জেতা সম্ভব।'হারের কারণ হিসেবে পাওয়ার প্লেতে ব্যাটিং ও বোলিং ব্যর্থতাকে দায়ী করে রংপুরের অধিনায়ক আরও বলেন, 'পাওয়ার প্লের প্রথম থেকেই আমরা বোলিংয়ে ভালো শুরু করতে পারিনি। উইকেট কিছুটা কঠিন ছিল, কিন্তু তবুও আমরা কিছু বাড়তি রান দিয়ে ফেলেছি। যদিও ১৫ ওভারের পর ভালোভাবে ফিরে আসতে পেরেছি, তবুও রানটা একটু বেশি হয়ে গেছে।' 

তিনি বলেন, 'টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বোলিং হোক বা ব্যাটিং, সেখানে দুর্ভাগ্যজনকভাবে, দুটোই আমাদের পক্ষে যায়নি।'

কমেন্ট বক্স
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান